ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : গৌরনদীতে ১৮ দলের একক প্রার্থী হচ্ছেন আবুল হোসেন মিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৯:৪১ অপরাহ্ণ

Barisal_District_Map_Bangladeshঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকের নিয়ে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একাধিক বৈঠকের পর বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি’র একক প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিয়া। গতকাল রোববার সকালে কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা উত্তর বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জানান, আগামী ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জেলা উত্তর বিএনপি’র যুগ্ন সম্পাদক ও গৌরনদী পৌর বিএনপি সভাপতি এসএম মনিরুজ্জামান মনির জানান, দলীয় প্রার্থীর শতভাগ বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে ইতোমধ্যে বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!