আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে এক লাইনম্যান। ২৬ জানুয়ারী রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার বেলা আনুমানিক ৩টার দিকে মেইন লাইনে ট্রান্সফরমার চেঞ্জ করার সময় পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের লাইনম্যান নির্মল চন্দ্র শীল (৫৫) বিদ্যুতায়িত হয়। এসময় গৌরনদী ও আগৈলঝাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। দ্রæত তাকে গৌরনদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত লাইনম্যান নির্মলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় বলে অফিসসূত্রে জানা গেছে। সে পরিবারসহ গৌরনদীতে বসবাস করত।




