ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় এক হিন্দু কিশোরকে ধর্মান্তরিত করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৯:৩৮ অপরাহ্ণ

Agailjhara Mapঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের এক অসহায় কিশোরকে ধর্মান্তরিত করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা (৪০)-র সাথে পয়সারহাট নদীতে খেয়া নৌকার মাঝির কাজ করে আসছিল পার্শ্ববর্তী চাঁদত্রিশিরা গ্রামের মৃত হরলাল রায়ের ছেলে সৌরভ রায় (১৪)। ওই কিশোরটির মা ভারতে অবস্থান করার সুযোগে গত ২২ জানুয়ারি আবুল একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে স্থানীয় পল্লী চিকিৎসক মুনমুন হাওলাদারের চেম্বারে সৌরভকে খৎনা করায়। পরে আবুল ওই কিশোরকে স্থানীয় মসজিদে আরবী পড়াতে পাঠায় বলে নাম না প্রকাশের শর্তে স্থানীয় অনেকে জানিয়েছেন। অসহায় ওই কিশোরটির পরিবারে প্রতিবাদ করার মত কোন অভিভাবক না থাকায় গত শনিবার বিষয়টি জানাজানি হলে রাতে আগৈলঝাড়া থানার এসআই মোস্তাফিজ অভিযুক্ত আবুল হোসেন ও পল্লী চিকিৎসক মুনমুন হাওলাদারকে গ্রেফতার করে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!