ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে দিন-দুপুরে পল্লী বিদ্যুতের ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ
হোসেনপুরে দিন-দুপুরে পল্লী বিদ্যুতের ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বিল কালেক্টরকে মাইক্রোবাস চাপা দিয়ে প্রকাশ্য দিবালোকে  ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সজিব মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,  শুক্রবার(২৪ জানুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থেকে পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে মাইক্রোবাস চালক সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য গত ২৬ অক্টোবর দুপুরে হোসেনপুর জোনাল অফিসের বিল কালেক্টর মোঃ শহিদুল হক উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া সাব অফিসের মাসিক বিল কালেকশন শেষে মোটর সাইকেল যোগে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের নিয়ে যাওয়ার সময় হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে রামপুর-চরপুমদি বাজারের মধ্যবর্তী স্থানে একটি সাদা রং এর মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দেয়।এতে সে মোটর সাইকেল নিয়ে রাস্থার পাশে পড়ে মারাত্বক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মুহুর্তের মধ্যে দুবৃত্তরা টাকার ব্যাগ নিয়ে দ্রুত কিশোরগঞ্জের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সজিবকে গ্রেফতার করা হয়।এই ঘটনার সত্যতা স্বীকার করে আরও কয়েক জনের নাম উল্লেখ্য করেছে বলেও মন্তব্য করে তিনি।

Need Ads
error: কপি হবে না!