ads

রবিবার , ১০ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৭
জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর এই ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত ঈদুল ফিতরে এখানে জামাত হয়। এবার রোববার সকাল ৮টায় এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হয়েছে সকাল ৮টায়। বেলা পৌনে ১১টা পর্যন্ত এ মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকসহ আরও অনেকেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

Shamol Bangla Ads

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, তৃতীয়টি হয় সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হয় বেলা পৌনে ১১টায়। সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম।

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র ঈদুল আজহা আজ পরবর্তী সংবাদ সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরানো রূপে ফিরবে, আশা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads