ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে সপ্তাহে দু’দিন হাটবারে জমজমাট জুয়া ও মাদকের আসর

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ৪:৪৮ অপরাহ্ণ
রাজারহাটে সপ্তাহে দু’দিন হাটবারে জমজমাট জুয়া ও মাদকের আসর

মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সরিষাবাড়ী হাটে সপ্তাহে দু’দিন হাটবারে লাখ লাখ টাকার জুয়া ও মাদকের জমজমাট আসর চলে আসছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে এক শ্রেণীর অসাধু জুয়াড়িরা দিব্যি জুয়া ও মাদকের আসর চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা এ প্রতিবেদককে জানিয়েছেন।  সরেজমিন গিয়ে জানা যায়, প্রতি শুক্র ও সোমবার সরিষাবাড়ীহাটটি বসে। স্থানীয় প্রভাবশালী ১০-১২ জনের একটিদল বাঁধ রাস্তা সংলগ্ন জনৈক এক জুয়াড়ির উঠানে জুয়া ও মাদকের আসরটি ৬ মাস ধরে চালিয়ে যাচ্ছে। তিস্তা নদীর তীরবর্তী এ হাটটিতে পার্শ্ববর্তী রংপুর জেলাধীন কাউনিয়া, পীরগাছা, লালমনিরহাট সদরের তিস্তা, মোস্তফীরহাট সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নামি-দামী জুয়াড়িরা রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ওই স্থানে লাখ লাখ টাকার জুয়া ও রাতভর মাদকের আসর জমে তোলে। স্থানীয়দের অভিযোগ দু’টি প্রধান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলে প্রতিবাদ করতে সাহস পাননা। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জুয়ার বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং আগামী হাটের দিন ওই স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।

Need Ads
error: কপি হবে না!