ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় কৃষকলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ২:২৯ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকি ও তার নির্মাণাধীন ঘর থেকে মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। ২৪ জানুয়ারী শুক্রবার জেলার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামে জুম্মার নামাজের পর ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, সরদার গিয়াসউদ্দিনের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু তালেব মোড়লের নিয়মিত কাজ করছিল। দীর্ঘ দিন আবু তালেব উক্ত ঘরের কাজ না করে অন্যত্র কাজ করতে থাকলে ঘটনার দিন এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী আবু তালেব মসজিদের মুসুল্লীবৃন্দের সামনে তাকে মারতে উদ্যত হলে স্থানীয়রা থামিয়ে দেয়।
ওই রাজমিস্ত্রির বাড়ি মসজিদ সংলগ্ন হওয়ায় পরবর্তিতে তার ছেলে আবুল কালাম, স্ত্রী ও আত্বীয়রা লাটি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। এ সময় স্থানীয়রা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরবর্তীতে তিনি সাতক্ষীরা আশার পথে কথিত রাজমিস্ত্রি তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রপাতি নিয়ে রাস্তায় মহড়া দেয় এবং তাকে পেলেই খতম করে ফেলা হবে বলে হুমকি দিতে থাকে। এসময় তার নির্মাণাধীন ঘর থেকে সন্ত্রাসীরা মূল্যবান দ্রব্যাদি লুট করে নিয়ে যায়।
পরে সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ তার আত্বীয়-স্বজনের সহায়তায় সাতক্ষীরায় পৌছায়। তিনি এই ঘটনায় ও প্রাণ নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এব্যপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!