কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত মিছিল-সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ। শ্রমিকলীগের অফিসের সামনে মিছিলপূর্ব সমাবেশ ও উপজেলা পরিষদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগের সভাপতি আ.রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.হামিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহমেদ স্বপন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ওয়ার্কার্সপার্টি নেতা আ.রউফ, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আ’লীগ নেতা আফজাল হোসেন হাবিল, মিজানুর রহমান, পৌর কাউন্সিলর ইমাদ হোসেন, শ্রমিকলীগ সা.সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, ছাত্রলীগ নেতা ইমরান, সাঈদ প্রমুখ।




