ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন উপলক্ষ্যে মধুখালীতে বিএনপির বর্ধিত সভা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৪:৫৮ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন উপলক্ষ্যে মধুখালীতে বিএনপির বর্ধিত সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :  মধুখালীতে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ২৫ জানুয়ারী শনিবার উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে বেলা ১২টায় রেলগেটস্থ পাটি কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর। সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজিজুর রহমান মোল্যা, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,যুগ্নসম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মদ সতেজ,যুগ্নসম্পাদক হাজী গোলাম মুনসুর ন্নানু,সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা ,উপজেলা সেচ্ছাসেবক দলের  সভাপতি কনক হাসান মাসুদ,সাধারন সম্পাদক বাবলু রায়,উপজেলা শ্রমিকদলের কার্যকারী সভাপতি এস এম আবুল বাশার। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি-সাধারন সম্পাদক ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাগন। সভায় সর্বসম্মতি ক্রমে গোলাম মোস্তফা বাকীকে আহবায়ক ও মোঃ হায়দার আলী মোল্যাকে সদস্য সচিব করে  উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়  উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিক্রয় ও যাচাই বাছাই করে প্রার্থীতা নির্ধারন করবেন  নির্বাচন পরিচালনা কমিটি।

Need Ads
error: কপি হবে না!