ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:৫২ অপরাহ্ণ

Sisuএম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

বিআরডিবি হলরুমে ইউএনও’র সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার এ.কে.এম খোরশেদ আলম, আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান হাবিব, গোলাম কিবরিয়া প্রমুখ। এসময় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরীতে সংগীত, নৃত্য, উপস্থিত অভিনয়, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোক চিত্র এবং আবহমান গ্রাম বাংলার চিত্রাংকনও স্থান পায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!