ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়েরবাজারে বাসায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ

খবর টি পড়েছেন : ২০৭
রায়েরবাজারে বাসায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর রায়েরবাজার এলাকার বাসায় সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টদের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Shamol Bangla Ads

তুলি সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন। দুই বছর আগে সেই চাকরি ছাড়েন তিনি। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ ও আমাদের সময়েও কাজ করেন।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, রায়েরবাজারের শেরেবাংলা রোডের ২৯৯/৫ নম্বর ভবনের দোতলায় থাকতেন সোহানা পারভীন। অদূরে এক মেসে থাকেন তার ছোট ভাই মোহাইমিনুল ইসলাম। তিনি মাঝে মধ্যে বোনের সঙ্গে থাকতেন। আজ বোনের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। তবে পুলিশ পৌঁছার আগেই তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহানার ঝুলন্ত নিথর দেহ পাওয়া যায়।

Shamol Bangla Ads

ওসি বলেন, সোহানা পারভীন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও এখনও এর কারণ জানা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১০২৭ পরবর্তী সংবাদ ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads