আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : মাদক ও ইভটিজিং বিরোধী আন্দোলন ও সচেতনতার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল যুবসমাজের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারী শুক্রবার উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে কটকস্থল সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ ১২ ওভারে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কটকস্থল শহীদ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইটিভি ও.দৈনিক কালেরকন্ঠের গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন মোল্লা, শাওন আহম্মেদ। বক্তব্য রাখেন কাতার প্রবাসী নয়ন মিয়া, স্থানীয় জসীম মোল্লা, যুবলীগ নেতা শহীদ বেপারী, হুমায়ুন কবীর, শয়ন মিয়া, সাদ্দাম মাঝি, ফেরদাউস মোল্লা প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আগৈলঝাড়ায় সিএইচসিপি’র কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট- সিএইচসিপি’র কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৫ সালের জন্য দু’বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিএইচসিপি’র কাঠিরা অফিসে প্রকল্প কর্মকর্তা জেম্স রিপন বাড়ৈর সভাপতিত্বে সংস্থার কর্মী কল্যাণ সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিএইচসিপি’র মাদারবাড়ি অফিসের প্রকল্প কর্মকর্তা ভিভিয়ান কল্যাণ সরকার, কর্মী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি মো. নিজামুল ইসলাম, সাধারণ সম্পাদক নিখিল রায়, সহ-সম্পাদক নেলসন পিটার বেপারী, নির্বাহী সদস্য ডলি বড়াল, রামচন্দ্র বৈরাগী প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে ২০১৪-১৫ সালের জন্য কর্মী কল্যাণ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৩জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি জেমস রিপন বাড়ৈ, সহ-সভাপতি প্রমথ বাড়ৈ, সাধারণ সম্পাদক জাস্টিনা পবিত্র বিশ্বাস, সহ-সম্পাদক পবিত্র রাণী বাড়ৈ, কোষাধ্যক্ষ নিখিল রায়, নির্বাহী সদস্য শিপ্রা বৈরাগী ও পরিমল বৈরাগী নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান।




