ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই

খবর টি পড়েছেন : ৪৮৮
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ জানুয়ারি মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের সহধর্মিণী। এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাহবুবুর রহমান চৌধুরী এবং মায়ের নাম সায়েরা খাতুন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েড পাস করেন। ১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক জীবন
১৯৯২ সালে ইসমাত আরা সাদেক ও তার স্বামী এএসএইচকে সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তখন থেকে কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন। তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ জানুয়ারি ২০১৪ তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। এর তিন দিন পর ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নৌকার টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

Shamol Bangla Ads

ব্যক্তিগত জীবন
ইসমাত আরা সাদেকের স্বামীর নাম আবু শারাফ হিজবুল কাদের সাদেক। যিনি ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী। ইসমত আরা সাদেকের স্বামী এএসএইচকে সাদেক ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। ব্যক্তিগত জীবনে ইসমত আরা সাদেক এক ছেলে এবং এক মেয়ের জননী। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি প্রকৌশলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবরার হত্যা ॥ অভিযোগ গঠন ৩০ জানুয়ারী পরবর্তী সংবাদ ২২ হাজার ৯৪৫ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads