ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখোঁজ হওয়ার একদিন পর রামগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ

Lash uddরামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার একদিন পর রামগঞ্জ থানা পুলিশ ২৪ জানুয়ারী শুক্রবার সকালে পৌরসভার জগৎপুর গ্রামের একটি পুকুর থেকে জাবেদুল ইসলাম নামের ১২ বছর বয়সের এক কিশোরের লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জগৎপুর গ্রামের সিদ্দির বাড়ীর হতদরিদ্র রিক্সাচালক আবু তাহেরের বড় ছেলে জাবেদুল ইসলাম বৃহস্পতিবার নিখোঁজ হয়। তার পরিবার ও আত্মীয়স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে শুক্রবার সকালে ৯টার দিকে পাশ্ববর্তী বাড়ির একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে ।

Need Ads
error: কপি হবে না!