ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের মতবিনিময়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ২:০২ অপরাহ্ণ

______ __________ ________ ________হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে ময়মনসিংহ শহর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ শাহজাহান পারভেজ উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা ও গনসংযোগের মাধ্যমে আসন্ন হোসেনপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আনুষ্টানিক ঘোষণা দিয়েছেন। গত বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহার উদ্দিন সরকার।বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান পারভেজ,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ আলম মিয়া, আওয়ামী লীগ নেতা বাদল মিয়া,সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,ফরিদ উদ্দিন আহম্মদ,এস,এম,তারেক নেওয়াজ,এ কে এম মোহাম্মদ আলী,জাকির হোসেন প্রমূখ।এরই ধারাবাহিকতায় তিনি উপজেলার হুগলাকান্দি বাজার,পিতলগঞ্জ বাজার ও হোসেনপুর নতুন বাজারে গনসংযোগ করেন। এ সময় শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!