কুষ্টিয়া প্রতিনিধি : খোকসায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে দুইমাস করে কারাদণ্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্তরা হলেন, খোকসা উপজেলার কমলাপুরের আতিয়ারের ছেলে মিজানুর(২৫), একতারপুরের মৃত মেবারক আলীর ছেলে মিরাজ(৫০) ও একই এলাকার এতেম শেখের ছেলে ময়েন(৪৩)। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোঃ মুস্তাফা কামাল ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ২২ এর(ঘ) ধারায় মাদক খাওয়ার অপরাধে মাদকসেবীদেরকে ২ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে দুপুরে বাসষ্ট্যান্ড চত্বরে পাবলিক প্লেসে ধুমপান করার অপরাধে ৩ ধুমপায়ীর প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।




