ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ৬:১০ অপরাহ্ণ

grefশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ জানুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ব্যান্ডের অফিসার চয়েজ মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খাড়ামোড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৬) ও বালিজুড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে ঈমান আলী (৩০)।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী থানার এসআই বশির আহাম্মেদ বাদলের নেতৃত্বে এএসআই শহিদুর রহমান ও ইউসুফ আলী গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭৫০ মিলি ৫ বোতল ও ১৮০ মিলি ৫ বোতল ভারতীয় ব্যান্ডের অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এএসআই শহিদুর রহমান বাদী হয়ে মাদক আইনে অত্র থানায় একটি মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!