ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে ছাত্রলীগের বর্ধিত সভা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ
তানোরে ছাত্রলীগের বর্ধিত সভা

তানোর প্রতিনিধি : আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে দলীয় প্রার্থীকে জয়ী করতে হবে। ছাত্রলীগের সকল ত্যাগী নেতাকর্মীকে যথাপোযুক্ত ভাবে সমন্বয় করে মূল্যায়ন করতে হবে। সংগঠনকে আরো শক্তিশালী করে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া তানোর-গোড়াগাড়ীর জননেতা ওমর ফারুক চৌধুরীর হাত শক্তিশালী করতে হবে।
বুধবার বিকেলে তানোর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তানোর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপিত আল-হাসানুল কবীর রবিন সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসব কথা বলেন। এসময় রবিন সরকারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, তালন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাফিউল ইসলাম, সরণজাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম মিলন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!