জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী ৭৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের ফারিন হোসেন পেয়েছেন ৪৭৩২ ভোট। নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। রির্টানিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করেন।









