তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মহানগরীর দক্ষিণঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্ম তিথি উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে যথাক্রমে ভোর ৫টা হতে মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, স্তব-স্ত্রোত, ধর্মগ্রন্থ পাঠ ও ভজন সংগীত, স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলি, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা। এতে কুমিলা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন- কুমিলার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু। বিশেষে অতিথি’র বক্তব্য রাখবেন- কুমিলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক নারায়ন চক্রবর্ত্তী এবং আলোচনা করবেন- শ্রীকাইল কলেজের প্রাক্তণ অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখবেন- কুমিলা রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। অতঃপর দুপুর ২টায় প্রসাদ বিতরণ ও শিশুদের গীতি আলোখ্য- “দুরন্ত বিলে”।




