মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ১৯ জানুয়ারী রবিবার দুপুর ১২ টার দিকে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে।

গাংনী থানার ওসি মাসুদুল আলম জানিয়েছেন, বিদ্যালয়ের ৮ম শ্রেনীর কক্ষে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ্বোমা সাদৃশ্য বস্তু দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বোমাটি উদ্ধার করে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ বোমাটি রাখতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।




