কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্ত্মারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে আইনাল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্ত্মত ১৫ জন। ১৯ জানুয়ারী রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত বছর চর চাপড়া গ্রামে চরদখলকে কেন্দ্র করে স্থানীয় আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষে একটি হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। এর জের ধরে ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্ত্মার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতে আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে নেহের আলী-বদি হোসেন গ্রুপের সমর্থক আইনাল হক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অন্ত্মত ১৫ জন আহত হয়েছে।
তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে এলাকাবাসীসুত্রে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ কলেন, চর চাপড়া গ্রামে স্থানীয় দুই গ্রুপের আধিপত্য বিস্ত্মার নিয়ে সংর্ঘষে আইনাল হক নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত্ম কাউকে আটক করতে পারেনি পুলিশ। দোষিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত বছর ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টার সময় চর চাপড়া গ্রামে এই দুই গ্রুপের সংঘর্ষে সাহেব আলী নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছিল।




