ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্বশুরের উপহারের আকাশছোঁয়া দামের বাড়িতে উঠছেন সোনম কাপুর

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

বলিউড তারকা অমিতাভ বচ্চন, আমির খান, কৃতি শ্যাননের পরে এবার ঠিকানা বদল হতে চলেছে অভিনেত্রী সোনম কাপুরের। লন্ডনের এক বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ অহুজার সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি।

Shamol Bangla Ads

তবে এই বাড়ি সোনম বা আনন্দ কেউই কেনেননি। লন্ডনের নটিংহিলে নতুন বাড়ি কিনেছেন আনন্দের বাবা হরিশ অহুজা। শ্বশুরের কেনা নতুন বাড়িটিই উপহার হিসেবে পাচ্ছেন অভিনেত্রী। বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলেই সোনম ও আনন্দ নতুন বাড়িতে গিয়ে উঠবেন বলে জানা গেছে। তবে এই বাড়ির দাম ছাপিয়ে গেছে অন্যান্য তারকাদের বাড়ির মূল্যকে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২৩১ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছেন সোনমের শ্বশুর। লন্ডনের বাড়িটি আয়তনে ২০ হাজার বর্গফুট। আটতলা এই বহুতলের পাশেই আরও একটি অংশে ফ্ল্যাট তৈরি হচ্ছে।

Shamol Bangla Ads

২০১৮ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম ও আনন্দ। তার আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এই জুটি। বিয়ের কিছুদিন পরেই স্বামীর সঙ্গে পাকাপাকি ভাবে লন্ডনে চলে যান সোনম। ২০২২-এ সোনম ও আনন্দের কোলে আসে তাদের প্রথম সন্তান। পুত্রসন্তানের নাম রাখেন বায়ু। স্বামী-সন্তানকে নিয়েই অভিনেত্রীর যতো ব্যস্ততা। অভিনয়েও ব্যস্ততা কমিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, সোনমের পাশাপাশি ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধা কাপুরের। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী। মুম্বাইয়ের জুহু-তে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে অভিনেত্রীর নতুন বাসস্থান।

এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এই বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এছাড়া বলিউডের তারকা দম্পতি তথা নতুন মা-বাবা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও নতুন বাড়ি কিনেছেন।

বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছেই এই বাড়ি। দীপিকা-রণবীরের নতুন এই বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। বাড়ির দাম ১০০ কোটি টাকা।

Need Ads
error: কপি হবে না!