ads

রবিবার , ১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব বন্দরে যাত্রীদের আবারও করোনা পরীক্ষার সময় এসেছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৪
সব বন্দরে যাত্রীদের আবারও করোনা পরীক্ষার সময় এসেছে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা পুনরায় চালু করার সময় এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সময় আবার এসেছে, এখন থেকে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা উচিত, তাদের আলাদা করে রাখা উচিত, বিমানবন্দরসহ সব বন্দরে আগের মতো পদক্ষেপ নেওয়া উচিত। ১ নভেম্বর রবিবার ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে অংশ নেন। খবর ইউএনবির

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, বিদেশ থেকে যেই আসবে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি নিশ্চিত করতে নির্দেশ দেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রাথমিক পর্যায়ে সরকার দেশের জনগণকে এই মহামারির সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২১টি নির্দেশনা দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি আবারও বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন ঘোষণা করেছে। তিনি বলেন, আমাদের সবাইকে নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, যখনই আমরা জনসম্মুখে যাব মাস্ক ব্যবহার করব, নিজেকে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর ১ নভেম্বর ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ শিরোনামে উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন বক্তব্য দেন।এর আগে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন প্রশিক্ষিত সফল যুবক এবং পাঁচজন সফল যুব সংগঠকের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার হস্তান্তর করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুসলিমদের অনুভূতি বুঝতে পারছি: ম্যাক্রোঁ পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৫৬৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads