ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি শহীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাফিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে । এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া করা হয়েছে। মরহুমের কনিষ্ঠ পুত্র মো. মহাসিন হোসেন মিরাজ পরিবারের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।




