ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­া সেনানিবাস এলাকায় ৫ ডাকাত আটক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৮:৫৫ অপরাহ্ণ
কুমিল­া সেনানিবাস এলাকায় ৫ ডাকাত আটক

তাপস চন্দ্র সরকার, কুমিল­া : কুমিল­ার সেনাবানিবাস এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কোতয়ালী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর এলাকার বিল­াল হোসেন, স্বপন মিয়া, সাগর চৌধুরী, ওয়াশিম আক্তার, সোহেল মিয়া।
পুলিশ জানায়- দীর্ঘদিন ধরে সেনানিবাসসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিণ্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। সেনানিবাস এলাকার নাজিরাবাজার ফাঁড়ির ইনচার্জ ইত্তেহার আহমেদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মহাসড়কের আলেখাচর এলাকা থেকে বিল­ালকে আটক করে। পরবর্তীতে বিল­ালের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে এসআই ইত্তেহার বাদী হয়ে ৫ জনসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং-৪৯ তারিখ- ১৮/১/২০১৪ইং। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!