ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গড়জরিপা কমিউনিটি গ্রুপের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ

Ciivil Serjonবিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে স্থানীয় দু:স্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে ১শ ৩০টি কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার দুপুরে গড়জরিপা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি গ্রুপের আয়োজনে গড়জরিপা কমিউনিটি ক্লিনিক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শেরপুর সিভিল সার্জন ডা: নারায়ন চন্দ্র দে শীতের কম্বল বিতরণ করেন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের জেলা মনিটরিং অফিসার মো: ছাইফুল ইসলাম ও গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি গ্রম্নপের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মো: ফসল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: মোজাম্মেল হক ও আরজুদা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আলতাফুন নাহার, স্বাস্থ্য সহকারী রোজিনা আক্তার, সিএইচসিপি মো: হাবিবুল্লাহ, হারুন-অর-রশিদ, ওয়াছকুরনী, কমিউনিটি গ্রুপের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন গড়জরিপা কমিউনিটি ক্লিনিকের সিইএচসিপি মো: মনিরুজ্জামান।
কমিউনিটি গ্রুপের কার্যনির্বাহী সদস্যদের নিজস্ব অর্থায়নে ওইসব কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনকালে শেরপুর সিভিল সার্জন ডা: নারায়ণ চন্দ্র দে বলেন, কমিউনিটি ক্লিনিক শুধু সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবাই প্রদান করছে না, তারা সুযোগ পেলে বিভিন্ন সামাজিক কার্যকলাপেও অংশগ্রহণ করছে। আজকের এই কম্বল বিতরণ তারই সাক্ষ্য বহন করে। ভবিষ্যতেও কমিউনিটি গ্রুপ এরকম কার্যকলাপ পরিচালনা করবে। তাই সমাজের সকলকে কমিউনিটি গ্রুপের কাজকর্মে সহযোগিতা করতে হবে।

Need Ads
error: কপি হবে না!