ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সাবেক তথ্যমন্ত্রীকে সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ৭:৫২ অপরাহ্ণ

pic-bakshigonj.psdজামালপুর প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক তথ্য-সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা রাতে বকশীগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনি: সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সাদার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগের সভাপতি গাজী আলী আকবর, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম প্রমূখ। এ সময় উপজেলা মহিলালীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!