ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বোর্ডের স্থগিত ইংরেজি ২য় পত্র পরীক্ষা ৮ জুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৮:২২ অপরাহ্ণ

HSCশ্যামলবাংলা ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৮ জুন সকাল ১০টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কলেজ), শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) এবং ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রবেদন দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগের সার্বিক তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল পাবলিক পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট সুপারিশ দেবে এই কমিটি।
উলে­খ্য, বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠার পর রাতে ঢাকা বোর্ডের এইচএসসি ও ডিআইবিএসের পরীক্ষা স্থগিত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!