তাপস চন্দ্র সরকার, কুমিলা প্রতিনিধি : কুমিলার বুড়িচংয়ে জুয়েল রানা (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার ভাড়েলা ইউনিয়নের সোন্দ্রম গ্রামের একটি কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুয়েল রানা জেলার বুড়িচং উপজেলার ভারেলা ইউনিয়নের সোন্দ্রম গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে কুমিলা কমার্শিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের বড় ভাই শাহপরান জানান, বুধবার বিকেল ৪ টায় কলেজ থেকে ফিরে পাশ্ববর্তী বাড়ীতে প্রাইভেট পড়াতে যায় । সেখানে তার মোবাইলে তার বন্ধু সোলেমান বার বার কল দিতে থাকে। সেখান থেকে বাড়িতে ফিরে আসে তখনও তার মোবাইলে ফোন আসতে থাকে । জুয়েলের মা কার ফোন জানতে চাইলে সে জানায় সোলেমানের ফোন । পরে সে সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে একটি ফোন আসলে জুয়েল বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। এর পর রাত ৯ টা পর্যন্ত তার মোবাইলে কল দিলেও রিসিভ করেনি। রাত ৯ টার পর তার মোবাইল ফোন বন্ধ কওে দেয়া হয়।
শাহপরান আরও জানায়, রাতে তাদের সাথে সোলেমান সহ জুয়েল রানাকে খোজাখুজি করে কোথাও সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি কৃষি জমিতে জুয়েলের লাশ দেখে ওই এলাাকার লোকজনের মাধ্যমে আমরা তার সন্ধান পাই। নিহতের বড় ভাই জুয়েলকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই দেবাশীষ জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন জুয়েল রানার লাশের পাশে এশটি মাপলার পাওয়া গেছে । ময়নাতদন্তের জন্য লাশ কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে ।
কুমিলায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

কুমিলায় যৌথ বাহিনীর অভিযানে ১৮দলীয় জোটের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃতদের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ডিআই ওয়ান হোসেন জানান- আটককৃতদেরকে বিভিন্ন মামলা দেখিয়ে বৃহস্পতিবার স্ব-স্ব থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান- আটককৃতদের মধ্যে ৬ জন বিএনপি ও ৩ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছে।




