নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপসী বাংলা পাঠাগারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের নিয়ে অংকন ও ছড়া প্রতিযোগতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমীর আলী আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের চারুকলা শিক্ষিকা ঝুমুর, সাহিত্যিক স্বপন আদনান প্রমুখ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পাঠাগারের উদ্যোক্তা জুথী জানান, শিশু- কিশোরদের মানসিক বিকাশে পাড়ায় পাড়ায় পাঠাগার থাকা আবশ্যক। আগামিতে এর পরিসর আরও বাড়ানো হবে বলে জানান তিনি।




