পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ১৫ জানুয়ারী বুধবার পাবনার বিভিন্ন স্থানে মানববন্ধান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকগণ জেলা সদরের আব্দুল হামিদ সড়কে বিশাল মানব বন্ধন করে। এছাড়া আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগেও মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। রিপোর্টার্স ইউনিটির আয়োজিত কর্মসূচীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পলী পাঠাগার মিয়াপাড়া, উপজেলা শিল্পকলা একাডেমী, প্রজন্ম-৭১, চয়নিকা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠন অংশ নেয়। উপজেলা পরিয়দের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।




