নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জের আওতায় নবাবগঞ্জ বিট এলাকা থেকে বনের গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় বিন বিভাগের কর্মকর্তার হাতে আটক হয়েছে।
নবাবগঞ্জ বিটের কর্মকর্তা মঞ্জুরুল করিম জানান ১৫ জানুয়ারী মঙ্গলবার ভোর রাতে গাছ চোরেরা বনের জালালপুর মৌজা থেকে ৪ টি শাল গাছ কেটে ভ্যানযোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে ৩০ ঘনফুট শাল কাঠ ( যার মূল্য ৩০ হাজার টাকা )উদ্ধার সহ চুরির কাজে ব্যবহৃত ৪টি রিক্্রাভ্যান ও ৩টি করাত আটক করেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ৪/৫ জন চোরের নাম উলেখ সহ আরও ৭/৮ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে বন আইনে নবাবগঞ্জ থানায় গত বুধবার একটি মামলা দায়ের করেছেন।




