দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) কে উত্যক্ত করার অপরাধে দুই মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। ১৩ জানুয়ারী সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ওই কারাদন্ড দেন।
জানা যায়, পৌরসভার বাগিচাপাড়া মহলার মৃত: শামছুদ্দিনের পুত্র মোঃ শরীফ (২৫) স্কুল পড়–য়া ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় ছাত্রীর অভিভাবক ও উত্যক্ত কারীর মধ্যে স্থানীয় প্রেসক্লাব মোড়ে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে প্রতিবাদে ব্যবসায়ী পরিচয়ে বেশ কয়েকজন যুবকের একটি মিছিল বের করা হলে মধ্যবাজার এলাকায় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করেদেয় এ সময় দুইজনকে আটক করা হলেও স্থানীয়দের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে দুর্গাপুর থানার এস.আই সাইদুর রহমান বাদী হয়ে ঘটনাস্থল থেকে আটককৃত শরীফ(২৫)এর নামে একটি মামলা রুজু করেন, ওই দিনই রাত ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের ভ্রম্যমান আদালতে হাজির করা হলে আদালত ইভটিজার শরীফকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন বলে পুলিশ সুত্র জানায়।




