ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের গুরু ভাই-বোনদের মিলন মেলা ১৭ জানুয়ারী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৫, ২০১৪ ২:১৩ পূর্বাহ্ণ
কুমিল­ায় বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের গুরু ভাই-বোনদের মিলন মেলা ১৭ জানুয়ারী

তাপস চন্দ্র সরকার, কুমিল­া : আগামি ১৭ জানুয়ারি শুক্রবার কুমিল­া মহানগরীর মহেশাঙ্গনে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল­া মহানগর শাখার উদ্যোগে ও কুমিল­া ট্যুরিজমের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী এম,এ, ট্রিপল (সপ্ততীর্থ) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের সকল গুরু ভাই-বোনদের ৬ষ্ঠ বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হবে।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-  কুমিল­া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্মল পাল, মহেশাঙ্গন এম ভট্টাচার্য্য এন্ড কোং এর জেনারেল ম্যানেজার অধ্যাপক শ্রী বিমলেন্দু নারায়ন মজুমদার, লোকনাথ স্মৃতি তর্পন সংঘের সভাপতি ডাঃ অমল ভৌমিক, সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক।
অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে যথাক্রমে বিকেল ৩টায় পরমারাধ্য শ্রী গুরুদেবের বিগ্রহ স্থাপন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, শ্রী গুরু গুনগান ও কীর্তন, ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় গায়ত্রী জপ ও গুরু বন্ধনা, গুরু পূজা, পরমারাধ্য গুরুদেবের জীবনী আলোকে আলোচনা, রাস আরতি কীর্তন। সবশেষে উৎসবে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ।
ওই অনুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সকলকে উপস্থিত হয়ে উৎসবানুষ্ঠানকে সার্থক ও সফল করার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল­া মহানগর শাখার নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!