স্টাফ রিপোর্টার : শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে উপ-পরিচালক হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এডিসি (সার্বিক) মোঃ হায়দার আলী, এডিসি (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, আরডিসি মেহেদী হাসান, এএসপি (সার্কেল) কাজী নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-উলামাগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। জেলার সর্বত্র বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভাব-গম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।




