ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানব বন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

Pic-1মেহেরপুর প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানব বন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও মেহেরপুর জেলা পুঁজা উদযাপন পরিষদ। ১২ জানুয়ারী রবিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।

Shamol Bangla Ads

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, উদীচীর জেলা সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী শ্বাশাত নিপ্পন মানব বন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন একাত্মতা ঘোষণা করে মানব বন্ধনে যোগ দেন। এছাড়াও যুব হিন্দু পরিষদের আহবায়ক দেবাশীষ বাগচি, যুগ্ম আহবায়ক তপন কুমার সাহা, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণসহ মেহেরপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহন করেন। “ধর্ম যার যার; রাষ্ট্র সবার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তারা সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!