ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : নকলা উপজেলার ডিজিটাল ইউনিয়ন গণপদ্দীতে কারিগরি কলেজ নির্মিত হচ্ছে। গণপূর্ত বিভাগের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ওই কারিগরি কলেজটি নির্মিত হচ্ছে।

শেরপুর গণপূর্ত অধিদপ্তর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ আলম জানান, মানসম্মত উন্নত ও টেকসই করে ওই কারিগরি কলেজের নির্মাণ কাজ করা হচ্ছে। ইতোমধ্যে ওই কারিগরি কলেজ নির্মাণ কাজের প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুতগতিতে বাস্তবায়ন সম্ভব হবে। স্থানীয় লোকজন জানান, কারিগরি কলেজটি নির্মিত হলে এলাকার শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী উন্নয়নের রূপরেখা বাস্তবায়িত হবে।




