ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দশম সংসদে মহিলা আসনের নির্বাচন বিষয়ে ৭ দলকে ইসির চিঠি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ৯:২৯ অপরাহ্ণ

EC-logo-tmশ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে চিঠি দেয়া হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার ওই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসাথে দল বা জোটে যাওয়ার ব্যাপারে প্রতিনিধিত্বকারী ৭ টি দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

Shamol Bangla Ads

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ১৬ জানুয়ারি স্থগিত ৮ আসনের নির্বাচনের পরপরই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়টি জানাতেই সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে চিঠি দেয়া হচ্ছে। আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের পরে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। এদিকে, সংসদ সচিবালয় শপথ নেয়া দল ও জোট অনুযায়ী সাংসদদের তালিকা রবিবার ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়।
উলে­খ্য, বৃহস্পতিবার ও শনিবার ২৮৯ জন সাংসদ শপথ নেন। ৮ জানুয়ারি ২৯০ আসনে নির্বাচিতদের ফলাফল গেজেটে প্রকাশ করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং জেপি, তরীকত ও বিএনএফ একটি করে আসন পায়।
২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৪৫ নারী আসন ১০ বছরের জন্য সংরক্ষণ করা হয়। এর আগ পর্যন্ত সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা ছিল ৩০। পরে নবম সংসদে পঞ্চদশ সংশোধনীতে নারী আসন ৫০টি সংরক্ষিত করা হয়।

Need Ads
error: কপি হবে না!