ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনমতকে সম্মান করলে নতি স্বীকার হয় না : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ৯:৪৭ অপরাহ্ণ

fakhrul1_শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনমতকে সম্মান প্রদর্শন করলে নতি স্বীকার করা হয় না- বরং প্রকৃত দেশপ্রেমিক রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ নেওয়া সম্ভব। তিনি ১৩ জানুয়ারী সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেয়ার পর তার দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণের পর সাংবাদিকদের বলেছিলেন, কোন চাপের কাছে, সেটা দেশি হোক অথবা বিদেশি, তিনি নতি স্বীকার করেননি, করবেন না। জনগণের মতামতকে উপেক্ষা করে তিনি একতরফা ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে জয়ের ‘মেকী আনন্দে আত্মহারা’ হয়ে আছেন।

Shamol Bangla Ads

বিশ্বায়নের এই যুগে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর মতামতকেও তিনি অবজ্ঞা করেছেন উলে­খ করে মির্জা ফখরুল বলেন, অহংকার ও দাম্ভিকতা পরিত্যাগ করে, জনমতকে সম্মান প্রদর্শন করে প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে অতি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেই কেবলমাত্র এই ভয়াবহ সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছলচাতুরী করে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতায় যেতে পারে কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। শতকরা সর্বাধিক ৫% ভোটারের উপস্থিতিতে প্রহসনের নির্বাচনের তামাশা দিয়ে প্রতিনিধিত্বহীন জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!