ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতক সংবাদ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৪ ৯:০৫ অপরাহ্ণ

indexছাতকে লিটল সার্ভক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ   ছাতকের দোলারবাজার ইউনিয়নে লিটল সার্ভক্লাব রাউলির উদ্যোগে পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে মসজিদের মুতাওয়ালি­ কয়েছ আহহমদ রিপনের সভাপতিত্বে ও লিটল সার্ভক্লাবের সভাপতি রাসেল আহমেদ দিপু’র পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, সিংচাপইড় আলিয়া মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হযরত মাওলানা মুফতি কমর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, মর্যাদ টেকেরবাড়ি জামে মসজিদের খতিব মুফতি শাহ এনামুল হক, হাফিজ ক্বারী নাজিম উদ্দিন, হাফিজ বিলাল আহমদ প্রমুখ।

ছাতকের জাউয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৩০হাজার টাকা আদায় ও ১০টি মোটরসাইকেল আটক  

Shamol Bangla Ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  ছাতকের জাউয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন হোটেল-রেস্তোরা থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার দুপুরে পচা-বাসি ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধে রেজা মিয়া তালুকদারের পিংকি রেস্তোরা থেকে ১০হাজার, মকদ্দুছ খানের খান রেস্তোরা থেকে ১০হাজার, নুর মিয়ার রাজা রেস্তোরা থেকে ৫হাজার ও গোলাম আলীর তিন ভাই রেস্তোরা থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফারুক আহমদ ও অফিস সহকারি জামাল আহমদ অভিযানে সাথে ছিলেন। পরে সিলেট-সুনামগঞ্জ সড়কে রেজিষ্ট্রেশন ও নাম্বারবিহীন ১০টি মোটরসাইকেল আটক করেন ভ্রাম্যমান আদালত।

মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে  ছাতক মুক্তিযোদ্ধা সংসদের অভিনন্দন  

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
মৌলভিবাজার-৩ আসনে টানা দু’বার নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে মন্ত্রী পরিষদে অর্ন্তভূক্ত করায় ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে সাবেক উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, হাজী পিয়ারা মিয়া, রবিন্দ্রনাথ মিন্টু, গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, রজব উদ্দিন, আব্দুল কাইয়ূম, হাজী নিজাম উদ্দিন বুলি, সিরাজ উদ্দিন, আলকাছ আলী, আব্দুর রউফ, কবির উদ্দিন লালা, ফারুক আহমদ, লাল মিয়া, আজাদ মিয়া, শাহজাহানসহ মুক্তিযোদ্ধারা সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর ভবিষ্যত সফলতা কামনা করেছেন।

Shamol Bangla Ads

DSC_0347 copyছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ উদ্বোধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  ছাতকের জাউয়ায় সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  সোমবার সকালে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আধুনিক ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ এ বিদ্যাপীঠ শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান নাসির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম মিছবাহুজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি মইনুল হোসেন চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি পংকজ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন দাস, অভিভাবক প্রতিনিধি মাস্টার দেওয়ান আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন, ট্রাষ্ট পরিচালনা কমিটির সভাপতি ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার। বক্তব্য রাখেন, ট্রাষ্টের পরিচালক প্রিন্সিপাল আখলাকুজ্জামান বাবলু, রুহুল আমীন তালুকদার, শিক্ষক নির্মলেন্দু দস্তিদার, এনামুল হক, কয়েছ মিয়া, আবুল হোসেন, মাহমুদ আলী, মোয়াজ্জেম হোসেন টুনু, মুহিতুজ্জামান তালুকদার, সাংবাদিক রাজ উদ্দিন, খলিল আহমদ, শাহেদুল ইসলাম প্রমুখ। এ সময় হাজী খলিলু রহমান তালুকদার, প্রভাষক শাহ শফিকুল আলম মতি, প্রবাসী হাজী জয়নাল আবেদীন তালুকদার, মাস্টার রফিকুল ইসলাম রসদ আলী, মাস্টার ফয়জুল করিম, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, শাহীন মিয়া তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনুর আক্তার পান্না বলেন, শিক্ষার হার বৃদ্ধি ও সুশিক্ষিত জাতি গঠনে প্রবাসীদের গুরুত্বপূূর্ন অবদান রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা শিক্ষার উন্নয়নে এগিয়ে আসলে একটি শিক্ষিত জাতি উপহার দেয়া সম্ভব। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।

Tareqতারেক জেএসসি’তে জিপিএ-৫ পেয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
মোহাম্মদ হাসিবুল হাসান তারেক সিলেটের ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের বাসিন্দা ও ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ এবং গৃহিনী জিনাত জাহান নার্গিসের জ্যেষ্ঠ পুত্র। ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী তারেক সকলের দোয়া প্রার্থী।

Chhatak Pathor Babshai Shamitiছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতক পাথর ব্যবসায়ী সমিতি (রেজিঃনং চট্ট-১৭১৪)’র নির্বাচন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবার কথা থাকলেও একক প্যানেলের কারনে নির্বাচন কমিশন ২২ ডিসেম্বর ফলাফল ঘোষনা করেন। সমিতির ১২টি পদে ১২জন প্রার্থীর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে আলহাজ্ব ইছহাক আলী, সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি পদে হাজী মোহাম্মদ জয়নাল চৌধুরী, সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে এনামুল হক ইদন, কোষাধ্যক্ষ হাজী সুরুজ মিয়া, প্রচার সম্পাদক বাদশা মিয়া, দপ্তর সম্পাদক হাজী আব্দুল জলিল ও কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আবু হুরায়রা ছুরত, গৌতম কুমার ঘোষ, আবুল হাসান, হাজী সুজন মিয়া নির্বাচিত হয়েছেন।

Need Ads
error: কপি হবে না!