ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে বই বিতরণ কার্যক্রমে ধীরগতি : পাঠদান ব্যাহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ১:১১ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ঘটা করে প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে সূচনা করা হলেও ঢিলেঢালাভাবে চলছে বই বিতরণ। এখনও সব স্কুলে বই পৌঁছেনি বলে অভিযোগ মিলেছে। এতে করে অনেক বিদ্যালয়ে পাঠদান বিঘিœত হচ্ছে।
জানা যায়, সৈয়দপুর পৌরসভা ও উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৩শ’ ৪২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর আওতায় রয়েছে সরকারি,বেসরকারি, কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪৩ হাজার ৪শ’ ৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। এসব শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৪৪ হাজার সেট বই দেয়া হয়েছে স্থানীয় শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তর গত ২ জানুয়ারি বই উৎসব পালনের মধ্য দিয়ে বই বিতরণের কার্যক্রম শুরু করে। বই বিতরণের এই কার্যক্রম এষনও অব্যাহত রয়েছে। তবে বই বিতরণ কার্যক্রম ঢিলেঢালাভাবে চলায় আজ শনিবার পর্যন্ত সব বিদ্যালয়ে বই পৌঁছেনি। বই বিতরণের এই নাজুক পরিস্থিতিতে সরকারের বই উৎসবের তাৎপর্য ম্লান হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চটজলদি বই না পৌঁছায় অনেক বিদ্যালয়ে পাঠদান বিঘœ ঘটছে বলে অভিভাবকরা জানান। তবে সৈয়দপুরে বইয়ের কোন সঙ্কট নেই, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও বইয়ের অভাব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!