সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাবেক বিচারপতি ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকা কার্যালয়ে শোক প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে শোক প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক বিচারপতি ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের জীবনীর উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রধান করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক আরব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকার সম্পাদক শরিফ তালুকদার, নির্বাহী সম্পাদক বাবুল আকতার, ব্যবস্থাপনা সম্পাদক ছাদেক উদ্দীন, বার্তা সম্পাদক কামরুল ইসলাম, চীফ রিপোর্টার নয়ন বাবু, প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুর রহিম, রিপোর্টার্স ফোরাফের অর্থ সম্পাদক প্রদীপ সাহা, দপ্তর সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।




