ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ

খবর টি পড়েছেন : ৫৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ২০ জুন মঙ্গলবার থেকে এ উৎসব শুরু হচ্ছে; যা আগামী ২৭ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

Shamol Bangla Ads

এদিকে রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে জানানো হয়, রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধান রথযাত্রা মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ২৭ জুন বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে।

Shamol Bangla Ads

রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে :
স্বামীবাগ রোডের স্বামীবাগ আশ্রম (ইসকন, ঢাকা) হতে→জয়কালী মন্দির মোড়→ইত্তেফাক মোড়→শাপলা চত্বর→দৈনিক বাংলা মোড়→রাজউক ক্রসিং→গুলিস্তান→গোলাপশাহ মাজার→পুলিশ হেডকোয়ার্টার্স→সরকারি কর্মচারী হাসপাতাল→হাই কোর্ট মাজার→দোয়েল চত্বর→কেন্দ্রীয় শহীদ মিনার→জগন্নাথ হল→পলাশী→ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।
রথযাত্রা উপলক্ষে এ সময়ে উপরোক্ত রোডে চলাচল করা যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ২৯ জুন পরবর্তী সংবাদ কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads