ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

ডিবিপ্রধান জানান, বাইডেনের সেই কথিত উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশ হত্যার বিচার ত্বরিত গতিতে হবে: আইনমন্ত্রী পরবর্তী সংবাদ সারাদেশে বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads