ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২

খবর টি পড়েছেন : ৫৩০
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কুষ্টিয়া, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে চলমান টানা শৈত্য প্রবাহের মধ্যে কোথাও কোথাও সূর্য্যের দেখা মিললেও তাপমাত্রা পারদ নিম্নমুখীই। প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড পাওয়া যাচ্ছে। ২৫ ডিসেম্বর বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্য প্রবাহের কবলে থাকা এলাকাগুলোর গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই রয়েছে।

Shamol Bangla Ads

সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেয়া তথ্যমতে, টানা শৈত্য প্রবাহের মধ্যে গত সোমবার এখানকার তাপমাত্রা কিছুটা বেড়েছিল। রোদের দেখাও মিলেছিল। আকাশের মেঘ কেটে যাওয়ায় দিনে সামান্য রোদের দেখা মিললেও রাতের তাপমাত্রা কমছেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুভ বড়দিন আজ পরবর্তী সংবাদ ২ সিটি নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads