ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রথম বর্ষের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৬:৩৪ অপরাহ্ণ
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রথম বর্ষের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এমএ বারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ আমানুল্লাহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু ল্যাব.স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, এড.জালাল উদ্দীন, ডা.হাবিবুর রহমান, ডা.সাইদুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এড.কাজী আব্দুল্যাহ আল হাবিব। নতুন প্রতিষ্ঠিত কলারোয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ১ম বর্ষে ৩২জন শিক্ষার্থী উদ্বোধনী ক্লাশে অংশ নেন। শিক্ষক রয়েছেন ৮জন। কলারোয়ার এ নতুন সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন সূধীমহল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!