ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৪:৪৬ অপরাহ্ণ

SIRAJGONJ (HUMAN CHAIN) PHOTO 11.01.14সিরাজগঞ্জ প্রতিনিধি : সারা দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা, বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা এগারটার দিকে শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখরার সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি শুরু হয়। মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. বিমল কুমার দাস, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাস, সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কালিপদ কুন্ডু। এছাড়াও এই মানবন্ধন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিক জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব আলী সিএনসি, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ জহুরুল হক রাজাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!