ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠান্ডাজনিত রোগে মেহেরপুর হাসপাতালে প্রতিদিন ৬০-৭০ জন শিশু ভর্তি থাকছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ২:৩১ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে ঠান্ডা জনিত রোগে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রতি দিন ৬০ থেকে ৭০জন শিশু ও বৃদ্ধ হাসপাতালে ভর্তি থাকছে। নিউমোনিয়া, ব্রনকাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে শিশুদের হাসপাতালে ভর্তি করছেন অভিভাবকরা।
গতকাল বুধবার হাসপাতালে শিশু ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগির চাপে মেঝেতে শিশুদের নিয়ে মায়েরা চিকিৎসা নিচ্ছে। গাংনীর তিরাইল থেকে যুনায়েদ নামের ২ মাস বয়সী শিশুর চিকিৎসা নিতে আসা মা বেনুয়ারা জানায়, আমার ছেলের নিউমোনিয়া হয়েছে। মেহেরপুর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। কিন্তু বাইরে থেকে ওষুধ নিতে হচ্ছে। মেহেরপুর শহরের মল্লিকপাড়ার রিফাত নামের ৯ মাস বয়সী শিশুর মা মালেকা বলেন, অতিরিক্ত ঠান্ডায় আমার ছেলের নিউমোনিয়া হয়েছে। কিছু ওষুধ পাচ্ছি আর বাকী ওষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। খোকসা গ্রামের এক মাস বয়সী শিশু রিতুর মা আরবিয়া খাতুন অনুরূপ কথা বলেন।
হাসপাতালের কর্তব্যরত শিশু বিষয়ক চিকিৎসক ওবাইদুল ইসলাম পালাশ জানান, মূলত এসব ঠান্ডা জনিত রোগ। অতিরিক্ত শীতের কারণে বাচ্চাদের ঠান্ডা লাগালে নিউমোনিয়া, ব্রনকাইটিসসহ বিভিন্ন ঠান্ড জনিত রোগ হয়ে থাকে। এ থেকে পরিত্রান পেতে যাতে ঠান্ডা না লাগে তার জন্য শিশুকে সব সময় গরম কাপড় পরিয়ে রাখতে হবে এবং মায়েদের সচেতন হতে হবে। প্রতি বছর এই শীতের সময় শিশুদের এধরনের ঠান্ডা জনিত রোগ হয়ে থাকে। এতে ভয়ের করণ নেই।

Need Ads
error: কপি হবে না!