ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খন্দকার মাহবুবসহ বিএনপি নেতৃবৃন্দ গ্রেফতারের প্রতিবাদে বেতাগীতে বিক্ষোভ ও হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ২:১৪ অপরাহ্ণ

barguna-mapবেতাগী (বরগুনা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গ্রেফফতারের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে উপজেলার বিবিচিনি,কাউনিয়া,সড়িষামুড়ি ও পৌর শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার বরগুনা, বামনায় বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে বেতাগী উপজেলায় হরতাল পালিত হয়েছে বলে বিএনপি দাবি করেছে। হরতালে বরগুনা-বেতাগী-নিয়ামতি রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে কোথাও কোন সংহিসতার ঘটনা ঘটেনি। ব্যাবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে জীবন যাত্রা স্বাভাবিক ছিল। হরতালকে কেন্দ্র করে পৌর শহরসহ উপজেলার বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Shamol Bangla Ads

এর পুর্বে বিষখালী কার্যালয় এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের প্রতিবাদেও নি:শর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় বুধ ও বৃহস্পতিবার সকাল সন্ধা হরতাল ঘোষনা করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র শাহজাহান কবির,সাধারন সম্পাদক প্রভাষক জাকির হোসাইন,পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান নান্না সাধারন সম্পাদক মিজানুর রহমান খান ও উপজেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।এদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মোঃ শাহীন, যুগ্ম সম্পাদক এস.এম.নুরুল ইসলাম পান্না,প্রভাষক রফিকুল ইসলাম লোটন নিন্দা জানিয়ে নেতৃবৃন্দের মুক্তির দাবি করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!